সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

মুরাদনগরে আ.লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মুরাদনগরে আ.লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মুরাদনগর প্রতিনিধি:-

 

কুমিল্লার মুরাদনগরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছে। রবিবার রাতে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়ন ও জাহাপুর ইউনিয়নে পুলিশের অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইয়ামিন (২৫), নবীপুর (পশ্চিম) ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও রহিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে, এবং মোঃ মনির হোসেন (৪২), জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও শুশুন্ডা গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।
 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।