মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ফ্যাসিস্ট হাসিনা পাচার করা টাকা দিয়ে গুজব ছড়াচ্ছে: সারজিস আলম

ফ্যাসিস্ট হাসিনা পাচার করা টাকা দিয়ে গুজব ছড়াচ্ছে: সারজিস আলম

ঢাকা প্রেস নিউজ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকা ব্যবহার করে গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
 

শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’ প্রোগ্রামের শেষে তিনি এই মন্তব্য করেন।
 

সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত বিবেকবান, তাই এই গুজব এখন শুধু বিনোদনের উপকরণে পরিণত হয়েছে।
 

এ সময় তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, গুজবে বিভ্রান্ত না হয়ে নিজেদের স্বপ্ন এবং কাজের প্রতি মনোযোগী হতে হবে।
 

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে, নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নারীরা সবসময় সামনে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাইকে তাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
 

সারজিস আলম যোগ করেন, তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা আগামী দিনের বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি।
 

এছাড়াও, নিরপেক্ষ নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রসঙ্গে কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ড. ইউনূসের নেতৃত্বেই একটি স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে। গণতন্ত্রের পথে এগিয়ে যেতে আমরা ঐক্যবদ্ধ।
 

এর আগে, আজ সকালে পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সারজিস আলম।