মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৭৫ বছর বয়সেও ফিট শোয়ার্জনেগার

৭৫ বছর বয়সেও ফিট শোয়ার্জনেগার

সিলভেস্টার স্ট্যালোন আগেই নাম লিখিয়েছেন, নব্বইয়ের আরেক তারকা শোয়ার্জনেগারের ওটিটি–যাত্রা নিয়েও ভক্তদের আগ্রহের কমতি ছিল না। ২৫ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অ্যাকশন-কমেডি ঘরানার সিরিজ ‘ফিউবার’। আট পর্বের সিরিজটি দিয়েই ওটিটিতে শোয়ার্জনেগারের অভিষেক হয়েছে। এ উপলক্ষে নেটফ্লিক্সের পক্ষ থেকে অভিনেতার সঙ্গে ভক্তদের মতবিনিময়ের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রথম দেখায় ‘টার্মিনেটর’-এর শোয়ার্জনেগার আর এ সময়ের শোয়ার্জনেগারে খুব একটা বেশ-কম চোখে পড়ল না। বয়স ৭৫, চুল–দাড়ি সাদা হয়েছে বটে; তবে আগের মতোই ফিট সাবেক বডিবিল্ডার।

স্বভাবতই ভক্ত–দর্শকের অবধারিত প্রশ্ন ছিল—৭৫ বছর বয়সেও ফিট থাকার রহস্য কী? অভিনেতা নিরাশ করেননি, জানিয়ে দিয়েছেন নিজের ফিটনেস–রহস্য। এ নিয়ে একটি খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ফিমেল ফার্স্ট। 


ফিট থাকার পুরো কৃতিত্ব ধ্যান বা মেডিটেশনের অভ্যাসকে দেন শোয়ার্জনেগার। সেই সত্তরের দশক থেকে প্রতিদিন ধ্যান করেন তিনি। এটিই তাঁকে শারীরিক ও মানসিকভাবে চাঙা থাকতে সাহায্য করেছে।

শোয়ার্জনেগার বলেন, ‘একটা সময় নানা ধরনের বিষয় আমাকে সামলাতে হতো। তখনই ধ্যান শুরু করি, দ্রুতই বুঝে গিয়েছিলাম, এই অভ্যাস আমাকে মনঃসংযোগ ধরে রাখতে সাহায্য করে। তা ছাড়া অপ্রয়োজনীয় চাপও দূর করে।’

অভিনেতার এই ফিট থাকা সিরিজটির ক্ষেত্রে ভালোভাবেই কাজে এসেছে। কারণ, এতে থাকা অ্যাকশন ও চেজের দৃশ্যগুলোতে দারুণভাবে উতরে গেছেন তিনি। এ প্রসঙ্গে শোয়ার্জনেগার জানান, অ্যাকশন দৃশ্য করার আগে ছবির স্টান্ট টিমের সঙ্গে তিনি বন্ধু বনে যান। এতে কাজ যেমন ভালো হয়, তেমনি সুরক্ষাও বেশি নিশ্চিত হয়।


‘ফিউবার’ সিরিজের গল্প এক সিআইএ এজেন্টকে নিয়ে। অবসরে যাওয়ার আগে যে জানতে পারে তাঁর মেয়েও আন্ডারকাভার এজেন্ট! মুক্তির পর সিরিজটি সেভাবে সাড়া জাগাতে পারেনি। 

কিছু মজার দৃশ্য, অ্যাকশন দৃশ্যের প্রশংসা হলেও অনেক সমালোচকের মত, সিরিজটি জেমস ক্যামেরনের সঙ্গে করা অভিনেতার সিনেমা ‘ট্রু লাইজ’ থেকে একটু বেশিই অনুপ্রাণিত।