মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওজন কমিয়ে বলিউডে অভিষেক শেহনাজ গিলের

ওজন কমিয়ে বলিউডে অভিষেক শেহনাজ গিলের

বলিউডে অভিষেকটা সালমান খানের সিনেমা দিয়ে। সামনে আসছে আরেকটি সিনেমা। কিন্তু বলিউডে এই পথচলার শুরুটা মোটেও সহজ ছিল না ‘বিগ বস’ তারকা শেহনাজ গিলের। অনেক চড়াই-উতরাই পেরিয়েই শুরু করেছেন এই নতুন পথচলা।

খেতে ভালোবাসেন শেহনাজ। যখন ‘বিগ বস ১৩’ অংশগ্রহন করেছিলেন এই তারকা তখনকার শেহনাজকে দেখলেই তা অনুমেয়। কিন্তু তার এই ভালোবাসাকেই ত্যাগ করতে হয়েছে অভিনেত্রীকে। বলিউডে কাজ করতেই তার এই ত্যাগ। টিভি নাইনের প্রতিবেদনে শেহনাজের কথায়, ‘বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে ওজন কমাতেই। তা না হলে পোশাকশিল্পীদের নামী-দামি পোশাকে নিজেকে ফিট করা সম্ভব না।’

 
ওজন কমিয়ে অনেকের কটাক্ষের মুখেও পরেছিলেন শেহনাজ। তবে এতে তিনি কান দেননি। সেই আগের শরীরেও ফিরে যেতে চান না অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি যদি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ হতাম, তাহলে কখনই ওজন কমাতাম না। শরীরে মেদ রয়েছে এমন মেয়ে আমার পছন্দ। যে খেতে ভালোবাসে। কিন্তু এখন আমি আর আগের শেহনাজে ফিরতে চাই না। কারণ আমিই জানি কী কষ্ট করে এই চেহারা এনেছি।’

সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর মাধ্যমে উত্থান পঞ্জাবের মেয়ে শেহনাজ গিলের। এর পর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় তার। এবার আসছে তার দ্বিতীয় ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’।