মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৩:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তাইওয়ানে আঘাত হানায় টাইফুন হাইকু ৩৪ হাজার পরিবার বিদ্যুৎহীন

তাইওয়ানে আঘাত হানায় টাইফুন হাইকু ৩৪ হাজার পরিবার বিদ্যুৎহীন

তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইকু। এতে ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলো। স্থানীয় সময় রবিবার বিকেলে এই টাইফুনটি ভূখণ্ডটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

তাইওয়ানের রাষ্ট্র-চালিত ইউটিলিটি তাইপাওয়ার জানিয়েছে, হাইকুই আছড়ে পড়ার পর ২ লাখ ৪০ হাজারেরও বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এর মধ্যে বেশিরভাগেরই সংযোগ চালু করা সম্ভব হলেও এখনও ৩৪ হাজারের কম পরিবার বিদ্যুৎহীন রয়েছে। সোমবার পর্যন্ত বিদ্যুৎহীন থাকা পরিবারগুলোর মধ্যে প্রায় অর্ধেক তাইতুংয়ের পূর্বাঞ্চলীয় কাউন্টিতে রয়েছে।


প্রতিবেদনে বলা হয়, টাইফুনের জেরে ৩০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাইওয়ানের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করতে কাজ করছে তাইওয়ানিজ কর্তৃপক্ষ। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলোতে স্কুল এবং দোকানপাট বন্ধ রয়েছে। 

এদিকে টাইফুন হাইকুইয়ের জেরে দক্ষিণ, পূর্ব ও মধ্য তাইওয়ানজুড়ে বিভিন্ন কাউন্টি এবং শহরগুলোতে ক্লাস বাতিল করা হয়েছে এবং সোমবার শ্রমিকদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সোমবারও রাজধানী তাইপেইতে বিক্ষিপ্তভাবে দমকা বৃষ্টি হয়েছে।