সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদক নির্মূলে জিরো টলারেন্স: মাদক বিক্রেতা ও সেবনকারীদের স্থান হবে কারাগারে — পুলিশ সুপার

মাদক নির্মূলে জিরো টলারেন্স: মাদক বিক্রেতা ও সেবনকারীদের স্থান হবে কারাগারে — পুলিশ সুপার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক ও সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিপিএম। তিনি বলেন, “মাদক বিক্রেতা ও সেবনকারীদের স্থান হবে জেলখানায়। কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়।”

 

মাদক নির্মূলে জিরো টলারেন্স: মাদক বিক্রেতা ও সেবনকারীদের স্থান হবে কারাগারে — পুলিশ সুপার


 

শনিবার (২ আগস্ট) সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন শেষে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

এর আগে পুলিশ সুপার সীতাকুণ্ড মডেল থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার মান পর্যালোচনা করেন। এ সময় তিনি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
 

পরে ভাটেরখীল এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে ধরেন।
 

অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনে পুলিশ সুপার বলেন, প্রতিটি অভিযোগ আইনানুগভাবে তদন্ত করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম জেলা পুলিশ বদ্ধপরিকর।
 

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনসচেতনতা ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বা যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত নিকটস্থ থানা কিংবা পুলিশের জরুরি সেবায় তথ্য দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
 

সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।