বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 


পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সৃষ্টি হওয়া দূরত্ব কমিয়ে এনে মানুষের আস্থা পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
 

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
 

প্রধান উপদেষ্টা বলেন, “স্বৈরশাসনের সময়ে অবৈধ আদেশ পালনের কারণে পুলিশ বাহিনীর সদস্যরা বহুবার জনরোষের মুখে পড়েছেন। এখন সময় এসেছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার।”
 

তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু — এ ভাবমূর্তি নতুন করে প্রতিষ্ঠা করতে হবে।”
 

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। সূত্র-বাসস