সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চারঘাটে ৫টি মাদক মামলার আসামি শাহাবুদ্দিন গ্রেফতার

চারঘাটে ৫টি মাদক মামলার আসামি শাহাবুদ্দিন গ্রেফতার

মোঃশফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি মাদক মামলার পলাতক আসামি শাহাবুদ্দিন ইসলাম সুমনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

 

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ইউসুফপুর এলাকায় অভিযান চালিয়ে চারঘাট মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত শাহাবুদ্দিন ইউসুফপুর ইউনিয়নের মৃত গোলাম মজিদের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) হৃদয় ও এসআই আব্দুল গনি সঙ্গীয় ফোর্স নিয়ে ইউসুফপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। সে সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর পরোয়ানাভুক্ত আসামি শাহাবুদ্দিনকে গ্রেফতার করা হয়।

 

চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহাবুদ্দিনের বিরুদ্ধে মোট পাঁচটি মাদক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

 

শুক্রবার (৭ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।