সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৭:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ:

ঢাকা প্রেস নিউজ


কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আজ সোমবার (৮ জুলাই) 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করেছে।

 

পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেয় এবং তাঁতিবাজার মোড় থেকে দেশের বিভিন্ন জেলা থেকে গুলিস্তানগামী সকল যান চলাচল বন্ধ করে দেয়। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট।
 

এর আগে জবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলে অংশগ্রহণকারীরা 'কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক' লেখা প্ল্যাকার্ড বহন করে এবং দাবি করে।
 

পুলিশের বাধার সম্মুখীন হয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে চলে আসে।
 

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলমান কোটাবিরোধী আন্দোলনে জবি শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

জবি শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।