মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৫:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুক্তি পেল ‘তাকদীর’-এর দক্ষিণি রিমেক ‘দয়া’র ট্রেলার

মুক্তি পেল ‘তাকদীর’-এর দক্ষিণি রিমেক ‘দয়া’র ট্রেলার

২০২০ সালে মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয় থ্রিলার ঘরানার সিরিজ ‘তাকদীর’। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া সৈয়দ আহমেদ শাওকীর সিরিজটির প্রধান চরিত্রে দেখা যায় চঞ্চল চৌধুরীকে। 

গত মাসেই জানা যায়, সিরিজটির তেলেগু রিমেক হচ্ছে। এবার মুক্তি পেল ‘তাকদীর’-এর দক্ষিণি রিমেক ‘দয়া’র ট্রেলার।


‘তাকদীর’ হইচইতে প্রচার হলেও এর হিন্দি রিমেক ‘দয়া’ প্রচার হবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। আজ রোববার দুপুরে প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ২ মিনিট ৮ সেকেন্ডের ট্রেলার। 

যেখানে দেখা যায়, এক ফ্রিজার ভ্যানচালকের জার্নির গল্প; কাজে বেরিয়ে ভয়ংকর এক বিপদের মুখে পড়ার পর তাঁর সঙ্গে কী হয়, তারই ঝলক দেখা গেছে ট্রেলারজুড়ে।

পবন সাদিনেনি পরিচালিত সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জে ডি চক্রবর্তী। এই দক্ষিণি অভিনেতা হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায় সিনেমায় কাজ করেছেন। 


রাম গোপাল ভার্মার ‘সত্য’ তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজ। তিনি ছাড়াও ‘দয়া’–তে অভিনয় করেছেন এশা রেব্বা, কমল কামারাজু প্রথম।

‘দয়া’ মুক্তি পাবে আগামী ৪ আগস্ট। এর আগে ‘তাকদীর’-এর তেলেগু রিমেক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী।