ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষ হয়ে গেল। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে আয়ারল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ২৬ ওভারে আইরিশরা সংগ্রহ করেছে ৬৫ রান। একটি করে উইকেট নিয়েছেন শরীফুল, এবাদত এবং তাইজুল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শরীফুল ইসলাম আর খালেদ আহমেদকে দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেক থ্রু দেন শরীফুল। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মারে কামিন্স (৫)। ১১ রানে ভাঙে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। দশম ওভারে শিকার ধরেন এবাদত। তার বলে স্লিপে দুইবারের চেষ্টায় জেমস ম্যাককালামের (১৫) ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ২৭ রানে নেই ২ উইকেট।







