সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:২২:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব

এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব

এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বলেছেন দেশসেরা অল রাউন্ডার। ঘুম কাণ্ডে বিব্রত তাসকিন আহমেদ, সেমিফাইনালে যেতে পারলে তা হতো বড় অর্জন মনে করেন সাকিব।  অনেকেরই ধারণা ছিলো এবারের বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় আসরে ব্যাট বলে তার বাজে পারফরম্যান্স উসকে দেয় সেই গুঞ্জন। কিন্তু সমালোচকদের চমকে দিয়ে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার।

 

সাকিব মুখ খুলেছেন বিশ্বকাপে তাসকিনের ঘুম কাণ্ড ও টাইগার ব্যাটারদের ব্যর্থতা নিয়েও। তার মতে, শুধু বাংলাদেশই নয় আসরজুড়ে একই সমস্যার মুখোমুখি হয়েছে সব দল। তবে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হওয়ার আফসোসে পুড়ছেন তিনিও। মেজর লিগ ক্রিকেট খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়েন সাকিব। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন নাম্বার সেভেনটি ফাইভ। আইপিএলের পর শাহরুখ খানের আরও একটি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে মুখিয়ে বাংলাদেশ পোস্টার বয়।