মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইউক্রেন যুদ্ধে নয় হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে

ইউক্রেন যুদ্ধে নয় হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে

ইউক্রেন যুদ্ধে নয় হাজার দুশো’রও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো এ কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর বিগত পাঁচশ’ দিনে ৫৩৭ শিশুসহ নয় হাজার ২৮৭ জন নিহত হয়েছে। এছাড়া এক হাজার ১১৭ শিশুসহ আহত হয়েছে ১৬ হাজার ৩৮৪ জন। তিনি উল্লেখ করেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলেই মনে করা হচ্ছে।


ডিকার্লো বলেছেন, বর্তমানে ৬৩ লাখেরও বেশি ইউক্রেনিয়ান শরণার্থী এবং ৫১ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বারবার জোর দিয়ে বলেছে যে, তারা উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে।

এদিকে লন্ডন ভিত্তিক মানাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ২০২২ সালের আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ইউক্রেন বিশেষকরে স্কুল ও হাসপাতালে সামরিক সরঞ্জাম ও অস্ত্র মোতায়েন করে যুদ্ধের আইন লংঘন করছে।