মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিরিজের প্রচারণায় প্রিয়াঙ্কার কাণ্ড শাহরুখকে নিয়ে

সিরিজের প্রচারণায় প্রিয়াঙ্কার কাণ্ড শাহরুখকে নিয়ে

প্রাইম অ্যামাজনে আমেরিকান সিরিজ সিটাডেল শেষ পর্যন্ত জমলো না। প্রিয়াঙ্কা চোপড়ার এই সিরিজটি নিয়ে অনেকেরই কৌতুহল ছিল। প্রকাশের আগে প্রচারণাতেও বেশ হাইপ তৈরি করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াসহ গোটা টিম। কিন্তু কোনো কৌশলই যেন কাজ করলো না!

তবে ভারতীয় গণমাধ্যম প্রিয়াঙ্কার এই সিরিজের কল্যাণে বেশ কিছু মুখরোচক হেডলাইন পেয়ে যায়।


কেন প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে চলে যেতে বাধ্য হলেন? কার হুমকিতে তার বলিউডে কাজ করা হলো না। শাহরুখের সঙ্গে তিনি প্রেম করতে চাননি, শাহরুখই তাকে অফার করেছিল ইত্যাদি।

তবে ইন্টারভিউতে শাহরুখের নাম উচ্চারণ না করলেও কারো বুঝতে বাকি থাকে না যে প্রিয়াঙ্কা শাহরুখরকেই ইঙ্গিত করছেন। প্রিয়াঙ্কার জীবনে এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হয় শাহরুখকে নিয়ে। সেই থেকে একেবারে শাহরুখ ও গৌরীর সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক অনেক দুরত্বের।

তবে শাহরুখ ও গৌরীর প্রেমের সংসার কতটা সুখী? এমন জরিপ ও মিডিয়া টকে বারবারই তাদের দুজনকে প্রিয়াংকা প্রশ্নেই বিব্রত হতে হয়।


ভারতীয় চলচ্চিত্র গবেষকদের অনেকেই বলছেন, প্রিয়াঙ্কা চোপড়ার হঠাৎ করেই এতদিন পর এই পুরনো কাসুন্দি ঘেঁটে আলোচনায় আসতে চাইছেন এর মূল উদ্দেশ্য হলো নিজেকে নিয়ে ফের আলোচনা তৈরি করা। কিন্তু এসব করেও সিটাডেল হিট করাতে পারলেন না তিনি।

প্র্রাইম অ্যামাজনে  প্রিয়াঙ্কার আমেরিকান সিরিজ সিটাডেল না জমলেও আরেক বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা’র ‘দাহাদ’ নামের একটি সিরিজ দারুণভাবে আলোচনায় আসে। স্ট্রিমিং ও সাবস্ক্রিপশনে এটি বিগ বাজেটের সিটাডেলকেও হার মানায়।