সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুষ্টিয়ায় জুট মিলে ভয়াবহ আগুন, ১৫ ঘণ্টাও থামেনি নির্বাপণ কাজ

কুষ্টিয়ায় জুট মিলে ভয়াবহ আগুন, ১৫ ঘণ্টাও থামেনি নির্বাপণ কাজ

কুষ্টিয়া প্রতিনিধি:-

 

কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত আল আমিন জুট মিলস্ লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি। এখনও থেমে থেমে জ্বলছে আগুন।
 

রোববার (২৭ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন মিলটির নির্বাহী পরিচালক মো. আল আমিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের প্রোডাকশন ফ্লোর থেকেই আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গোডাউনে।
 

মিলের সহকারী পরিচালক মো. সাদিকুর রহমান বলেন, “গোডাউনে থাকা বাছাইকৃত পাট, কাঁচামাল, বিভিন্ন মেশিন এবং রপ্তানির জন্য প্রস্তুত পণ্য সম্পূর্ণভাবে পুড়ে গেছে।”
 

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. শরিফুল ইসলাম জানান, “রাত ১২টার কিছু পর থেকে আমাদের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন পুরোপুরি নেভেনি, মাঝেমধ্যে আবার জ্বলে উঠছে। তাই নির্বাপণের কাজ এখনও চলছে।”
 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল রব তালুকদার বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সৌভাগ্যবশত এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
 

মিল কর্তৃপক্ষ আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি।