মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ

চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় এপেক্স ক্লাব অব আগ্রাবাদ ও বেস্ট বাংলা হজ্জ কাফেলার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি ও বেস্ট বাংলা গ্রুপের চেয়ারম্যান এপেক্সিয়ান মোহাম্মাদ আবদুর রহিম খন্দকার। প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী, ডা. এ এস এম শওকতুল ইসলাম (শওকত), ডা. আকিল ইবনে তাহের, এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মো. লিয়াকত আলী, জাতীয় সেবা পরিচালক (আইপিডিজি-২, পিএনএস) এপেক্সিয়ান বশির আহম্মদ মনি (সূফি মনি), জেলা-৩ গভর্নর ইঞ্জিনিয়ার এপেক্সিয়ান মো. মহসিন, সদ্য সাবেক জেলা গভর্নর-৩ এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী, বেস্ট বাংলা গ্রুপের ম্যানেজিং পার্টনার মো. আমজাদ হোসাইন ও মোহাম্মদ আকবর হোসেন এবং এপেক্স ক্লাব অব চকরিয়ার সাবেক সভাপতি সাইদুল হক চৌধুরী।
 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা-৩-এর সেক্রেটারি এপেক্সিয়ান মো. আরিফ খান। এ সময় আঞ্জুমানের তরজুমানের সহ-প্রচার সম্পাদক তৈয়ব আলী, গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক নুরুল আবছার, প্রচার সম্পাদক আবদুল রাজ্জাকসহ আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

বক্তারা বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি ও চতুর্থ শিল্পবিপ্লবের যুগে দ্রুত এগিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইংরেজি ভাষা এবং আধুনিক জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা সময়ের দাবি। দ্বীনি শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা প্রজন্মই ভবিষ্যতে দেশ, জাতি ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
 

বক্তারা আরও বলেন, দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও মানবসেবার সমন্বয়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে কার্যকর ভূমিকা রাখবে।
 

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দেশীয় মৌসুমি ফল বিতরণ করা হয়। পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।