বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নাটোরের সিংড়ায় সেনাবাহিনী ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় ১জন গ্রেফতার করেছেন

নাটোরের সিংড়ায় সেনাবাহিনী ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় ১জন গ্রেফতার করেছেন

নাটোর প্রতিনিধি:-


নাটোরের সিংড়ায় চলন্ত ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে একজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

সোমবার (৫ মে) বেলা এগারোটার দিকে উপজেলার নাটোর -বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাজারে বাসট্যান্ড এলাকায় এঘটনা ঘটে। 
 

উপজেলার চৌগ্রাম বাজারে চাঁদা আদায়ের খবর পেয়ে গোপন সংবাদ এর ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিক্তিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। 
 

আটককৃত ব্যক্তি মোঃ আসাদুজ্জামান মামুন (৩৫) পিতা মৃত আনসার আলী, সাং চৌগ্রাম কাজলাহার পাড়া, থানা সিংড়া, জেলা নাটোর। তিনি শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন অনেকেই। 
 

জানা যায়, গত ১৫ দিন যাবত চৌগ্রাম বাসট্যান্ড এলাকায় চলন্ত যানবাহন (ট্রাক) হতে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো আসাদুজ্জামান মামুন ও তার সহযোগীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা আদায়ের বৈধ অনুমোদনের কোন কাগজপত্র বাংলাদেশ সেনাবাহিনীকে দেখাতে পারেনি।
 

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।