মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গ্রিসে ভয়াবহ দাবানল জ্বলছে, আগুন নেভাতে ১৫০টি দমকল

গ্রিসে ভয়াবহ দাবানল জ্বলছে, আগুন নেভাতে ১৫০টি দমকল

গ্রিসে এথেন্সের কাছে দাবানল জ্বলছে। সরিয়ে নেওয়া হলো প্রচুর মানুষকে। আগুন নেভানোর কাজে ১৫০টি দমকল। এথেন্স থেকে ২৭ কিলোমিটার দূরেই দাবানল জ্বলছে।

বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণেও আনা যাচ্ছে না।

যেখানে দাবানল জ্বলছে, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইছে।


দমকলের পাশাপাশি আগুন নেভানোর জন্য ১১টি বিমানও কাজে লাগানো হয়েছে। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসর্ট-শহরের কাছেও দাবানল জ্বলতে শুরু করেছে।

গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা সমানে বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। 

এর ফলে এথেন্স-সহ বেশ কিছু জায়গায় দাবানল-সতর্কতা জারি করা হয়েছে। আবহাওা দপ্তর জানিয়েছে, গ্রিস, তুরস্ক এবং ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরও বাড়তে পারে।