সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫২:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পলাশবাড়ী সরকারী খাদ্যগুদাম হতে ১১৯ টন চাল চুরি  হওয়ার সাংবাদিক সমাজের প্রতিবাদ!!!

পলাশবাড়ী সরকারী খাদ্যগুদাম হতে ১১৯ টন চাল চুরি  হওয়ার সাংবাদিক সমাজের প্রতিবাদ!!!

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-

 

গাইবান্ধার পলাশবাড়ী খাদ্য গুদাম হতে ১১৯ মে:টন চাল ও ৩৪ হাজার ৯ শত ২৬ টি খালি বস্তা চুরির ঘটনার সাথে জড়িত খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লা আল মামুন সিদ্দিকী সহ পলাশবাড়ীর কতিপয় অসাধু ব্যাসায়ীদের গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 

২০ জুন বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে ও পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক দুদু,র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ সভাপতি ফেরদৌস মিয়া, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেস ক্লাবের সদস্য মতিন মোহাম্মদ ছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

 

বক্তারা সরকারি খাদ্য গুদাম হতে চাল ও বস্তা চুরি হয়ে যাওয়ার সাথে সংশ্লিষ্টদের বিশেষ করে দায়িত্বরত কর্মকর্তা এবং কতিপয় অসাধু ব্যবসায়ীদের অতি শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং ভবিষ্যতে যেন এহেন কর্মকান্ড পলাশবাড়ীতে আর না ঘটে সে বিষয়ে মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, পলাশবাড়ী পৌরসভার মেয়র মহোদয় সহ সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। 

 

উল্লেখ্য, পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামে ধান, চাল, গম ব্যবসায়ীর দীর্ঘদিন হতে একটি সিন্ডিকেট জনসাধারণ ও প্রান্তিক কৃষকদের জিম্মি করে নাম মাত্র মিলারদের কাছ থেকে ধান, চাল, গম (খাওয়ার অনুপযুক্ত) সংগ্রহ করে সরকারি গুদামের অসাধু কর্মকর্তা কর্মচারীদের সাথে আতাত করে ব্যাবসা পরিচালনা করে আসছেন।