মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রেকর্ড গড়বে সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’

রেকর্ড গড়বে সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’

কিছুদিন আগেও সমালোচকদের আলোচনার রসদ ছিল বলিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। তবে তাদের সমালোচনার জবাব এরইমধ্যে দিতে শুরু করেছে বলিউড। সর্বশেষ মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে রেকর্ড গড়েছে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে সালমান খান-ক্যাটরিনা কাইফের ‘টাইগার থ্রি’। 

সিনেমাটির একাধিক পোস্টার প্রকাশের পর দর্শক উন্মাদনা দেখে তেমনটাই আঁচ করছেন ভারতীয় সিনেবোদ্ধারা। যদিও কেউ কেউ সালমানের শেষ মুক্তি পাওয়া ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটির ব্যর্থতাকে সামনে এনে নেতিবাচক কথাও বলছেন। তবে শাহরুখের বক্স অফিস মাতানো সিনেমাগুলোর সঙ্গে সালমানের টাইগার থ্রির পোস্টারে অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। 


সিনেমাটিতে যে ধুন্ধুমার অ্যাকশন থাকছে এ নিয়ে সকলেই একমত। আর সেই জায়গাতেই এগিয়ে থাকছেন সালমান। কারণ এই অভিনেতার অ্যাকশনধর্মী সিনেমা ফ্লপ হয়েছে এমন রেকর্ড খুব কমই রয়েছে। তাছাড়া এই সিক্যুয়েলের আগের পর্বগুলোও দারুণ ব্যবসা করেছে। সালমান-ক্যাটরিনা জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন দর্শকরা। 

অন্যদিকে বিয়ের পর থেকে কাজের খবরে খুব বেশি ছিলেন না ক্যাটরিনা। এখনও সেভাবে গণমাধ্যমে কথা বলছেন না তিনি। কারণ হিসেবে ক’দিন আগে জানা গিয়েছিল আসছে দিওয়ালিতে টাইগার থ্রি মুক্তি পাবে। তাই প্রচারণার অংশ হিসেবে নিজেকে আপাতত আড়ালে রাখছেন তিনি। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন দীর্ঘ সময় পর ক্যাটরিনা-সালমান জুটির ফেরাও সিনেমাটির বক্স অফিসে প্রভাব ফেলবে। সব মিলিয়ে সিনেবোদ্ধা থেকে শুরু করে নেটদুনিয়ায় প্রায় সকলেই একমত, এই জুটির ঘুরে দাঁড়ানোর মিশন বেশ রঙিনই হতে যাচ্ছে!