বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা, এক্সক্যাভেটর ও ড্রেজার জব্দ

মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা, এক্সক্যাভেটর ও ড্রেজার জব্দ

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:



কুমিল্লার মুরাদনগরে ফসলি কৃষিজমি ধ্বংস করে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একাধিক স্থানে অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত চক্রকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে এবং ব্যবহৃত ভারী যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

 

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চাপিতলা ইউনিয়নের খাপুড়া, বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের ধনপতিখোলা এবং পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি এবং সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
 

অভিযানকালে কৃষিজমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ব্যবহৃত ৩টি এক্সক্যাভেটর ও বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন অপসারণ ও জব্দ করা হয়। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী দুইটি পৃথক মামলায় মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 

এছাড়া অভিযানে একটি সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে পুনরায় সাধারণ মানুষের পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি বলেন, ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কোনো আপোষ নেই। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী অসাধু চক্র কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করে আসছিল। প্রশাসনের এ ধরনের অভিযানে অবৈধ কার্যক্রমে লাগাম টানবে এবং কৃষিজমি রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।