বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

হাসনাতের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা, গ্রেপ্তার ৪৩ জন

হাসনাতের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা, গ্রেপ্তার ৪৩ জন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নতুন করে আরও ৪৩ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকাল পর্যন্ত চালানো অভিযানে এসব গ্রেপ্তার হয়। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে।
 

এর আগে সোমবার (৫ মে) গাজীপুর জেলা ও মহানগর এনসিপির প্রতিনিধি খন্দকার আল আমিন বাসন থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
 

হামলার বিষয়টি প্রথম জানান এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “হাসনাতের গাড়িতে গাজীপুরে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, তার হাত রক্তাক্ত হয়েছে।” তিনি দলীয় নেতাকর্মীদের হাসনাতকে উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান।
 

সারজিসের তথ্য অনুযায়ী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।