বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আমার মতো আর কেউ নেইঃ জ্লাতান

আমার মতো আর কেউ নেইঃ জ্লাতান

বয়স ৪১ বছর ছাড়িয়েছে। কাবু ছিলেন একের পর এক ইনজুরিতে। এর পরও দিন চারেক আগে জ্লাতান ইব্রাহিমোভিচ জানান, ‘এখনই অবসর নয়।’ তবে সিরি ‘এ’তে এসি মিলানের শেষ ম্যাচে নিজেকে ‘সুপারম্যান’ দাবি করা এই সুইডিশ কিংবদন্তি দিলেন ফুটবল ছাড়ার ঘোষণা।

বর্ণময় ইব্রা বিদায় বেলায় জানালেন, ‘দীর্ঘ এক ক্যারিয়ার ছিল এটা, সত্যিই লম্বা। যারা আমাকে শক্তি জুগিয়েছে, চালিয়ে যাওয়ার তাড়না ও প্রেরণা জুগিয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা। আমার মতো আর কেউ নেই। জ্লাতান একজনই।’


১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে ক্যারিয়ার শুরু ইব্রাহিমোভিচের। অক্টোবরে ৪২ বছরে পা দিতে যাওয়া এই কিংবদন্তি খেলেছেন আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও এসি মিলানে। ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারটা শেষ করলেন ৯৮৮ ম্যাচে ৫৭৩ গোল আর ৩২টি ট্রফি নিয়ে। সুইডেনের হয়ে রেকর্ড ৬২ গোলও ইব্রার।


২০১৬ ইউরোর পর জাতীয় দলকে বিদায় বললেও আবারও ফিরে আসেন ২০২১-এ। এই কিংবদন্তিকে বিদায় জানাতে সান সিরোর গ্যালারিতে দর্শকরা মেলে ধরে বিশাল ‘টিফো’, যেখানে লেখা ছিল ‘গুডবাই’। এসি মিলানের খেলোয়াড় ও স্টাফরা দেন গার্ড অব অনার। আবেগী ইব্রা এ সময় মুছছিলেন চোখের জল। মাইক হাতে বলছিলেন, ‘আমার অবসরের খবরটা এমনকি পরিবারের কেউ জানত না। 

চাইছিলাম সবাই একসঙ্গে যেন জানতে পারে।’ মিলানের স্মৃতি নিয়ে জানালেন, ‘ফুটবলকে বিদায় বলছি তবে আপনাদের নয়। প্রথমবার এখানে যখন এসেছিলাম, তখন আপনারা খুশি করেছিলেন আমাকে। দ্বিতীয় দফায়  দিয়েছেন ভালোবাসা।’ চোটের জন্য ভেরোনার বিপক্ষে ম্যাচটা খেলেননি ইব্রা।