সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১২:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

হালিশহরে নালায় পড়ে শিশুর মৃত্যু: দাফন-কাফনের জন্য চসিকের ৩০ হাজার টাকা সহায়তা

হালিশহরে নালায় পড়ে শিশুর মৃত্যু: দাফন-কাফনের জন্য চসিকের ৩০ হাজার টাকা সহায়তা

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-


চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার এলাকার আনন্দীপুর জামে মসজিদের সামনে নালায় পড়ে হুমায়রা নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার পরপরই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পক্ষ থেকে মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে নিহত শিশুর পরিবারকে দাফন-কাফনের খরচ বাবদ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
 

বুধবার সন্ধ্যায় চসিকের একটি প্রতিনিধিদল নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানায় এবং সহায়তার অর্থ হস্তান্তর করে।
 

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
 

শিশুটির এই করুণ মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা নালা ও ড্রেনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।