মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সামনে এলেন মধুমিতা বিনোদিনী বেশে

সামনে এলেন মধুমিতা বিনোদিনী বেশে

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ভক্তদের প্রায়ই নিজের খোলামেলা উপস্থাপনে ভক্তদের চমকে দেন। সম্প্রতি সাদা শাড়িতে বিনোদিনী বেশে সামনে এলেন মধুমিতা। গলায় কণ্ঠী, হাতে সূতো দিয়ে বাঁধা রুদ্রাক্ষ। এতেই টলিউড সুন্দরীকে দেখে মুগ্ধ নেটিজেনরা। 

শনিবার (১৭ জুন) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী । যেখানে তাকে দেখা গেছে একটা সাদা শাড়িতে। ইনস্টাগ্রামের ছবিতে কখনো খোলা চুলে বিমর্ষ হয়ে বসে আছেন, আবার কখনো অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছেন। ‘ভুলিতে নাহি পারি’- ক্যাপশন দিয়ে তিনটি ছবি আপলোড করেছেন মধুমিতা। 


রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তার ছবিতে বিনোদিনী হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই স্মৃতিই যেন ফেরালেন মধুমিতা।

প্রসঙ্গত, চলতি বছরে ‘দিলখুশ’ সিনেমায় দেখা গেছে মধুমিতাকে। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মের ‘জাতিস্মর’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। এরপর ‘চিনি ২’ সিনেমার শুটিং সেরেছেন অভিনেত্রী।