সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৮:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

উত্তরায় বিমান বিধ্বস্তে আগুনে পুড়েছে শিশুদের দুই ক্লাসরুম

উত্তরায় বিমান বিধ্বস্তে আগুনে পুড়েছে শিশুদের দুই ক্লাসরুম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রাথমিক বিভাগের দুটি ক্লাসরুম, যেখানে আগুনে পুড়ে যায় শ্রেণিকক্ষসহ ভেতরে অবস্থানরত শিক্ষার্থীরা।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানটির দুই পাখা দুই পাশের ক্লাসরুমে গিয়ে পড়ে এবং বিমানটির সামনের অংশটি আঘাত হানে ভবনের সিঁড়িতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক শিক্ষার্থী এবং বহু শিক্ষার্থী দগ্ধ হন।
 

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ব্যবহৃত দুটি ক্লাসরুম সম্পূর্ণ ছাই হয়ে গেছে। স্কুলের দারওয়ান জানান, দুর্ঘটনার সময় ওই কক্ষগুলোতে বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করছিল। এদের অধিকাংশই আহত বা দগ্ধ হয়েছেন।
 

আহতদের মধ্যে অল্প সময়ের ব্যবধানে একের পর এক দগ্ধ শিশুদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ভর্তি করা হয়েছে অন্তত ৭০ জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
 

আইএসপিআর সূত্র জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১২ মিনিট পরই মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
 

এ ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।