সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:১০:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে ২০১ বোতল ইস্কাফ ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামে ২০১ বোতল ইস্কাফ ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস গত ৩০ জুন ২০২৪ সন্ধ্যা আনুমানিক ৭.৩০ ঘটিকায় রৌমারী ইউনিয়নের কোনাচীপাড়া গ্রামস্থ রৌমারী টু জামালপুর গামী রাস্তার উপর থেকে একটি অটোরিক্সায় ১০০ পিস ইয়াবা পরিবহনের সময় কোমরভাঙ্গী সরকারপাড়ার মাদক কারবারি মোঃ জাহাঙ্গীর হোসেন (২৮) 'কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করে পুলিশ। 

 

অপরদিকে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৩০ জুন ২০২৪ সকাল আনুমানিক ১১.১০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (ইন্দ্রারপাড়া) গঙ্গারহাট হতে দাসিয়ারছড়া গামী রাস্তা মাদক পরিবহনের সময় ধর্মপুর গ্রামের মাদক কারবারি মোঃ আঃ জব্বার (৪৩) ও কুটিচন্দ্রখানা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মেহের জামাল (৪০) দ্বয়কে ২০১ বোতল ইস্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে। 

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রৌমারী ও ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। 

 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।