বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৭:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সোমবার থেকে প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

সোমবার থেকে প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (২৭ মে) থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
 

সহকারী শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি চলমান রয়েছে। এর অংশ হিসেবে আজ রোববার (২৬ মে) অর্ধদিবস কর্মবিরতির শেষ দিন পালন করা হয়েছে। আগামীকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হবে।
 

এ বিষয়ে ঐক্য পরিষদের আহ্বায়ক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, “দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। তাই বাধ্য হয়ে আমরা পূর্ণ দিবস কর্মবিরতির পথে হাঁটছি।”
 

এর আগে শিক্ষকরা পর্যায়ক্রমে কর্মসূচি পালন করে আসছেন—

  • ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা,

  • ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা,

  • ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি।
     

শিক্ষকদের তিন দফা দাবি:

১. কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী যৌক্তিক সংস্কারের মাধ্যমে সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি পদ’ হিসেবে চিহ্নিত করে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. চাকরির ১০ এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে যে জটিলতা রয়েছে, তা নিরসন।
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ এবং দ্রুত পদোন্নতি প্রদান।

 

এছাড়াও শিক্ষকরা আরও দুটি গুরুত্বপূর্ণ দাবির কথা জানিয়েছেন:

  • সপ্তাহে শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখার নিয়ম চালু রাখা।

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ রাখা।
     

শিক্ষকরা দাবি করেছেন, এসব সমস্যার দ্রুত সমাধান না হলে তারা কর্মসূচি আরও কঠোর করতে বাধ্য হবেন।