মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘তেরে বিন’-এর দ্বিতীয় মৌসুম ঘোষণা

আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘তেরে বিন’-এর দ্বিতীয় মৌসুম ঘোষণা

পাকিস্তানি টিভি ধারাবাহিক ‘তেরে বিন’ বিশ্বজুড়েই আলোচিত হয়েছে, কখনো বিতর্কেরও খোরাক জুগিয়েছে। গত বছরের ডিসেম্বরে জিও টিভিতে প্রচার শুরুর পর পাকিস্তান ছাপিয়ে বাংলাদেশ ও ভারতেও ধারাবাহিকটি নিয়ে চর্চা হয়েছে।

এতে মুরতাসিম ও মেরাব নামের দুই স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনের গল্প তুলে ধরেছেন নির্মাতা সিরাজ উল হক। এতে স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন ওয়াহাজ আলী ও ইয়ুমুনা জায়েদি। গত বৃহস্পতিবার ধারাবাহিকটির প্রথম মৌসুমের প্রচার শেষ হয়েছে।

গত শুক্রবার ধারাবাহিকের প্রযোজক আবদুল্লাহ কাদওয়ানি এক ইনস্টাগ্রাম পোস্টে জানান, ধারাবাহিকের দ্বিতীয় মৌসুম নিয়ে আসছেন তাঁরা। তবে দ্বিতীয় মৌসুমের দৃশ্যধারণ কবে হবে, কারা কারা থাকবেন, তা বিশদ জানাননি এ প্রযোজক।


ওয়াহাজ আলী ও ইয়ুমুনা জায়েদির প্রশংসা করে আবদুল্লাহ কাদওয়ানি লিখেছেন, তাঁরা ধারাবাহিকটির মূল দুই চরিত্রকে দুর্দান্ত তুলে এনেছেন। তাঁদের জাদুকরি রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।

এতে আরও অভিনয় করেছেন বুশরা আনসারি, সাবিনা ফারুক, সোহাইল সামীর, আগা মুস্তাফা হাসান। সিরিজটি লিখেছেন নুরেন মাখদুম।

গত মে মাসে ধারাবাহিকটির ৪৬তম পর্ব প্রচারের পর সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছিল। মুরতাসিম ও মেরাবের একটি ইঙ্গিতপূর্ণ দৃশ্য দেখে দর্শকের অনেকে ধারণা করছিলেন, পরের পর্বে হয়তো বৈবাহিক ধর্ষণ কিংবা নিপীড়নের দৃশ্য থাকতে পারে। তবে পরের পর্বে ‘বৈবাহিক ধর্ষণ’-এর কোনো দৃশ্য ছিল না।