রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:০৩:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ: প্রগতি সরণি অচল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ: প্রগতি সরণি অচল

ঢাকা প্রেস নিউজ


ঢাকা, ৩ আগস্ট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার দুপুরে রাজধানীর প্রগতি সরণিতে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

 

দুপুর সোয়া একটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তায় জড়ো হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তাদের এই উপস্থিতিতে প্রগতি সরণিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে বসুন্ধরা গেট এলাকায় অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
 

শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে কুড়িল বিশ্বরোড থেকে নদ্দা, নতুন বাজারের দিকে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।