বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৪:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’।


বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শনিবার জেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।


র‌্যালিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।