সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:৪১:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ৩৩ দিন পর নৌচলাচল শুরু

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ৩৩ দিন পর নৌচলাচল শুরু

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ৩৩ দিন পর যাত্রীবাহী নৌচলাচল শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) সকাল থেকে এই নৌপথে যাত্রীরা যাওয়া-আসা করতে পারছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

 

তিনি জানান, সকালে যাত্রী নিয়ে গোলারচর থেকে মালবাহী দুটি বোট সেন্টমার্টিন গিয়েছে, আর সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে তিনটি বোট টেকনাফ এসেছে। দীর্ঘ ৩৩ দিন এক ধরনের অবরুদ্ধ সেন্টমার্টিনের বাসিন্দারা চলাচলের সুযোগ পাওয়ায় তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।  
 

এর আগে ৫ ও ৮ জুন ওই নৌরুটের নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়েছিল। এতে কেউ হতাহত না হলেও ট্রলারের গায়ে সাতটি গুলি লাগে। এরপর থেকে উপজেলা প্রশাসন ওই নৌরুট দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দেয়। বিকল্প হিসেবে সাগর উপকূলীয় শাহপরীর দ্বীপের বদরমোকামের ‘গোলগরা’ নামক এলাকা দিয়ে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু ট্রলার মালিকেরা ঝুঁকিপূর্ণ এই বিকল্প নৌরুট দিয়ে নৌযান চালাতে রাজি ছিল না সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতি।

 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, রোববার সকাল থেকে যাত্রী নিয়ে গোলারচর থেকে মালবাহী দুটি বোট সেন্টমার্টিন গিয়েছে। আর সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে তিনটি বোট টেকনাফ গেছে।