সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ার দুর্গম পাহাড়ে অভিযান: আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

পটিয়ার দুর্গম পাহাড়ে অভিযান: আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

আবদুল হাকিম রানা | দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


 

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
 

শনিবার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
 

পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় গত ২৪ জুলাই পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
 

অভিযানে গ্রেপ্তার হন কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দা, একটি লোহা কাটার যন্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 

পরবর্তীতে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ।
 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল।
 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত, অস্ত্রের উৎস উদ্ঘাটন এবং পুরো সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।