সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫৫:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

মোঃ সুরুজ আলী (নাটোর প্রতিনিধি):-

ঢাকা প্রেসঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর এলাকায় বজ্রপাতে আবেরা বগেম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।          শুক্রবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবেরা বেগম গুরুদাসপুর পৌরশহরের আনন্দ নগর মহল্লার সাদ্দাদ হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, দুপুর ২টার দিকে আকাশে মেঘ দেখে নিহত আবেরা বেগম বাড়ির পাশে ডোবা থেকে হাঁস ফিরিয়ে আনতে যান। এসময় বৃষ্টি শুরু হলে তিনি একটি আম গাছের নিচে আশ্রয় নেয় এই সময় বিকট শব্দে একটি বজ্রপাত পরলে তিনি সেখানেই লুটিয়ে পরেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষনা করেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক চৈতি মুন্সি বলেন,দুপুরে ওই গৃহবধুকে তার স্বজনরা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। এর আগেই তার মৃত্যু হয়। তার শরীরে বজ্রপাতের কোন লক্ষন পাওয়া না গেলেও ধারনা করা হচ্ছে বজ্রপাতের শব্দে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেছেন।