মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫

৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ রোববার পঞ্চম পর্বে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. কোন বানানটি শুদ্ধ?
 ক. আইনজীবি
 খ. কথপোকথন
 গ. ব্রাহ্মণ
 ঘ. ভৌগোলিক

২. কোন বাক্যটি অশুদ্ধ?
 ক. পূর্ব দিকে সূর্য উদিত হয়
 খ. সকল সভ্যই উপস্থিত ছিলেন
 গ. এ কাজ আমার পক্ষে সম্ভবপর নয়
 ঘ. প্রাণে ঐকতান বাজলে দুঃখ থাকে না

৩. অপপ্রয়োগের উদাহরণ নয় কোনটি?
 ক. অশ্রুজল
 খ. সদাসর্বদা
 গ. বিবদমান
 ঘ. বাহ্যিক

৪. কাব্য ম্যাজিক হতে পারে, কিন্তু সমালোচনা লজিক হতে বাধ্য। এটি কী ধরনের বাক্য?
ক. যৌগিক
খ. সরল
গ. জটিল
ঘ. বিস্ময়সূচক

৫. নিম্নবর্ণিত কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. জ
খ. ভ
গ. থ
ঘ. দ

৬. ‘তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক।’- বাক্যে ‘পুণ্য’ কোন পদ?
ক. ক্রিয়া
খ. বিশেষ্য
গ. বিশেষণ
ঘ. অব্যয়

৭. বাংলা স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি

৮. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. হোমাগ্নি
খ. দ্যুলোক
গ. অখিল
ঘ. আফতাব

৯. ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পর্বত
খ. মেঘ
গ. ঢেউ
ঘ. সাগর