সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ বিএনপি–জামায়াতসহ ১২ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

আজ বিএনপি–জামায়াতসহ ১২ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
 

এরই অংশ হিসেবে আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপি ও জামায়াতসহ মোট ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।
 

সকাল সেশনে অংশ নেবে যে দলগুলো

সকালে সংলাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে–

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

  • বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি

  • ইনসানিয়াত বিপ্লব

  • গণসংহতি আন্দোলন

  • জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
     

দুপুর সেশনে সংলাপে থাকবে

দুপুর ২টা থেকে সংলাপে অংশ নেবে–

  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

  • বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

  • গণঅধিকার পরিষদ

  • নাগরিক ঐক্য

  • বাংলাদেশ রিপাবলিকান পার্টি

  • বাংলাদেশের সমাজতান্ত্রিক দল
     

এর আগে গত দুই দিনে ইসি মোট ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ, এবং সমান সুযোগ নিশ্চিত করতে (লেভেল প্লেইং ফিল্ড) নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।