মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চলতি মাসেই ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের টাইটেল ট্র্যাক প্রকাশ করবে মেঘদল

চলতি মাসেই ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের টাইটেল ট্র্যাক প্রকাশ করবে মেঘদল

চলতি মাসেই ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের শিরোনাম সংগীত (টাইটেল ট্র্যাক) প্রকাশ করবে মেঘদল। কোভিডের পরপরই ‘অ্যালুমিনিয়ামের ডানা’ শিরোনামের গানটি রেকর্ড করা হয়েছিল; এর মধ্যে ভিডিওচিত্রের কাজও শেষ পর্যায়ে।

 মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে জানান, ভিডিওচিত্রের শেষ মুহূর্তের কাজ চলছে। ১৫ আগস্টের পর গানটি প্রকাশ করবেন তাঁরা।


‘অ্যালুমিনিয়ামের ডানা’ মেঘদলের তৃতীয় অ্যালবাম। এর আগে অ্যালবামের ছয়টি গান প্রকাশ করা হয়েছে। বছরখানেক আগে প্রকাশিত এই অ্যালবামের গান ‘এ হাওয়া’ শ্রোতৃমহলে সাড়া ফেলেছিল। এবার অ্যালবামের শিরোনাম সংগীত প্রকাশের ঘোষণা দিল মেঘদল।


গানটি নিয়ে শিবু কুমার শীল বলেন, ‘গানের লিরিক অনেক আগে লেখা ছিল, গান করা হয়নি। আমাদের “অ্যালুমিনিয়ামের ডানা” অ্যালবামের ধারণা এই গানের মাধ্যমে হাজির করছি। ধারণার সঙ্গে গানের সংগতি খুঁজে পাওয়ায় গানটি করছি।’

এটি অ্যালবামের সপ্তম গান। অ্যালবামে মোট ১০টি গান থাকবে। বাকি তিনটি গান এ বছরই প্রকাশ করবে মেঘদল। গত মাসে কলকাতার মৈত্রী কনসার্টে গান পরিবেশন করেছে মেঘদল। দুই দশকের যাত্রাপথে এবারই প্রথম কলকাতায় গান করেছে তারা।