সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৫:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কয়রায় নবাগত ইউএনও’র সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

কয়রায় নবাগত ইউএনও’র সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নুরুল আমিন পলাশ, কয়রা (খুলনা) প্রতিনিধি:-


 

খুলনার কয়রা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
 

সোমবার (২৮ জুলাই) দুপুরে কয়রা উপজেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত ইউএনওকে স্বাগত জানান সংগঠনের নেতারা।
 

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন খুলনা জেলা গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান, কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জি. এম. ইয়াছিন আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলামিন ইসলাম।
 

এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা ফিরোজ, কয়রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
 

সাক্ষাৎকালে কয়রার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ। একই সঙ্গে নবাগত ইউএনও’র দায়িত্বকাল যেন জনকল্যাণে ভরপুর ও সফল হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।