মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আসছে ঢালিউডের নতুন জুটি আদর ও প্রকৃতির ‘যন্ত্রণা’ সিনেমা

আসছে ঢালিউডের নতুন জুটি আদর ও প্রকৃতির ‘যন্ত্রণা’ সিনেমা

ঢালিউডের নতুন জুটি চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতি। প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন ভালোবাসার গল্পে নির্মিত ‘যন্ত্রণা’ সিনেমায়। আরিফুর জামান আরিফ পরিচালিত নতুন এ সিনেমাটি শুক্রবার (২৭ অক্টোবর) দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

সংবাদ মাধ্যম অনুযায়ী, এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেক দিন পর সিনেমায় কাজ করেছি। তাই বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প।

তিনি আরও বলেন, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি। সময় যতটা ঘনিয়ে আসছে ততটা নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারব প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবেন।

 
আদর আজাদ বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া।

সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন- সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।