বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বায়ুদূষণ রোধে চাই মানসিকতার পরিবর্তন: সৈয়দা রিজওয়ানা হাসান

বায়ুদূষণ রোধে চাই মানসিকতার পরিবর্তন: সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “বায়ুদূষণ একটি দিনে দূর করা সম্ভব নয়। তবে মানুষের জীবনযাত্রা ও মানসিকতায় পরিবর্তন এলেই নির্মল ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে।”
 

বুধবার সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ক্লিন এয়ার ম্যুরাল পেইন্টিং ইন ঢাকা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

দেয়ালচিত্র পরিদর্শন শেষে তিনি বলেন, “এই চিত্রগুলোর ভাষা অত্যন্ত স্পষ্ট। তোমাদের অংশগ্রহণে আমি দেশের পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ এবং তাদেরই নেতৃত্বে গড়ে উঠবে নতুন বাংলাদেশ।”
 

তিনি আরও বলেন, “ভুলগুলো শুধরে সমাজ গড়ার দায়িত্ব তরুণদেরই নিতে হবে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। জনগণের চাপ থাকলেই সরকার কার্যকরভাবে কাজ করে। তাই যেখানে অন্যায় বা অসঙ্গতি দেখবে, সেখানেই নিজেরা এগিয়ে আসো।”
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এস. মার্টিন, কর্মকর্তা উন সু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার রায়সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
 

শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রে সবুজায়ন, নীল আকাশ, নির্মল বাতাস এবং জলবায়ু ন্যায়ের বার্তা ফুটে ওঠে।
 

রিজওয়ানা হাসান জানান, “খিলগাঁওয়ে বন অধিদপ্তরের মাধ্যমে যেসব জায়গায় গাছ লাগানো সম্ভব, সেখানে গাছ লাগানো হবে।”
 

অনুষ্ঠান শেষে তিনি ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ আয়োজিত ‘সেভ ক্যানালস, সেভ সিটি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় অংশ নেন। সেখানে তিনি ঢাকার নদী ও খালগুলোকে প্লাস্টিক ও পলিথিন দূষণ থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
 

তিনি বলেন, “প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার ব্যক্তিগতভাবে পরিহার করতে হবে। সমাজের সবাই একযোগে সচেতন না হলে এ দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়।”