বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৯:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও সার্বিক ব্যবস্থাপনার স্বার্থে সরকার বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ সরবরাহ করবে। এসব লবণ এতিমখানা, লিল্লাহ বোর্ডিংসহ বিভিন্ন ধর্মীয় ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানে দেওয়া হবে, যাতে চামড়া নষ্ট না হয় এবং সঠিকভাবে সংরক্ষণ করা যায়।
 

বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোরবানির বিষয়ক ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা শেষে বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “অনেক সময় লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যায় বা লোকজন তাড়াহুড়ায় অল্প দামে বিক্রি করে দেয়। এসব সমস্যা এড়াতে এবার আগেভাগেই লবণ সরবরাহ করা হবে। সরকার চায় এতিমের হক রক্ষা হোক।”
 

তিনি আরও জানান, আগামীকাল (বৃহস্পতিবার) চামড়ার দাম নির্ধারণ করা হবে।