সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চিলমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার- ১জন, দুই দিনের রিমান্ড মঞ্জুর 

চিলমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার- ১জন, দুই দিনের রিমান্ড মঞ্জুর 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-



ডাকাতির প্রস্তুতির সময় গাইবান্ধা সদরের, কামার জানির বিস্তীর্ণ চরাঞ্চলে ডাকাত বাবলু মিয়া ওরফে বাবুল(৫০) কে গ্রেপ্তার করেছেন পুলিশ।


সম্প্রতি চিলমারী-রাজিবপুর নৌ-রুটে ডাকাতির ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। গ্রেপ্তারের পর ডাকাতের বিরুদ্ধে আজ দুপুরে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ড চেয়েছেন চিলমারী পুলিশ ফাঁড়ি। এ তথ্য নিশ্চিত করেছেন, চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ ইমতিয়াজ কবির।সোমবার (১৭ ফেব্রুয়ারী) ভোরে গাইবান্ধা সদরের দক্ষিন কামারজানি এলাকায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ডাকাত বাবলু মিয়া (৫০) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকার কঞ্চিবাড়ী ধুবনী এলাকার ফজলুল হকের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, ভোরে গাইবান্ধা সদরের কামারজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে, র‍্যাব ক্যাম্প গাইবান্ধার সহায়তায় নৌ পুলিশ অভিযান চালিয়ে ঐ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, ডাকাত বাবলুর বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে। প্রাথমিকভাবে সম্প্রতি চিলমারী-রাজিবপুর নৌ-রুটে ডাকারতির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে। তাই এর সাথে আর কে কে জড়িত আছে? এসব তথ্য নিতে দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে।  


সম্প্রতি (৯ ফেব্রুয়ারী) চিলমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর-২, বলে জানান তিনি।