মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রের প্রথম কোনো নারীকে নৌবাহিনীর প্রধান পদে মনোনয়ন

যুক্তরাষ্ট্রের প্রথম কোনো নারীকে নৌবাহিনীর প্রধান পদে মনোনয়ন

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। লিসার মনোনয়ন চূড়ান্ত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান। গতকাল শুক্রবার বাইডেন এ ঘোষণা দিয়েছেন।

মনোনয়ন চূড়ান্ত হলে দেশটিতে জয়েন্ট চিফস অব স্টাফের দায়িত্ব পালনকারী প্রথম নারী হবেন তিনি। তবে মার্কিন সিনেটে লিসার এ নিয়োগের অনুমোদন পেতে হবে।

মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে আগামী মাসে তার চার বছরের মেয়াদ শেষ করবেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাডমিরাল লিসা।


ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লিসার। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর উপপ্রধান হন।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে জাতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।

বিবৃতিতে বাইডেন আরও বলেন, নৌবাহিনীর প্রধান পদে লিসার নিয়োগ চূড়ান্ত হলে তিনি নতুন ইতিহাস গড়বেন। লিসা একাধারে মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম নারী জয়েন্ট চিফস অব স্টাফ হবেন।