সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চান্দিনার সাবেক মেয়র মফিজুল ইসলাম গ্রেফতার

চান্দিনার সাবেক মেয়র মফিজুল ইসলাম গ্রেফতার

কুমিল্লা, ১৬ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস): কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে চান্দিনা উপজেলার মহারং পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঢাকার যাত্রাবাড়ী ও উত্তরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের মামলার আসামি তিনি। এ ছাড়া চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মফিজুল ইসলাম ২০১৬ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন এবং ২০২১ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। ছাত্রলীগের মাধ্যমে ১৯৮৬ সালে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। এরপর তিনি চান্দিনা উপজেলা যুবলীগের দায়িত্ব পালন করেন এবং ১৯৯৯ সাল থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

ওসি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।