বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে প্রটেকশন বাধের নিকটস্থ চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

 

অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযানে ৪ লাখ টাকা জরিমানা


 

সোমবার (০৫ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার একদল পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। 

 

অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযানে ৪ লাখ টাকা জরিমানা — ছবি ২


 

এ সময় ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩টি ট্রাক্টর আটক করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় আটক ট্রাক্টর গুলো থানায় নিয়ে আসা হয়েছে।

 

অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযানে ৪ লাখ টাকা জরিমানা — ছবি ৩


 

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম সোমবার রাত ৮ টায় জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পাশ্বে ধরলা নদীর প্রটেকশন বাধের কাছে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। 

 

অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযানে ৪ লাখ টাকা জরিমানা — ছবি ৪


 

এমন খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩টি ট্রাক্টর আটক করা হয় এবং চার লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় ট্রাক্টর গুলো থানায় আটক আছে। টাকা পরিশোধ সাপেক্ষে আটক ট্রাক্টর গুলো ছেড়ে দেয়া হবে।