বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩১:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বালাগঞ্জে খেলাফত মজলিস নেতার পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বালাগঞ্জে খেলাফত মজলিস নেতার পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড় গ্রামের প্রবীণ আলেম হাফিজ মাওলানা নুরউদ্দিন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (০৭ জুলাই) ভোর ৫টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম নুরউদ্দিন বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ বায়তুল মাল সম্পাদক ও দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামানের পিতা।

এদিন বিকাল আড়াইটায় নলজুড় টিএ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিস আব্দুর রহমান, হাজী আব্দুল কাইয়ুম, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক রুনু, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির নেতা রুবেল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমানসহ অনেকে।

এদিকে তাঁর মৃত্যুতে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোশাহিদ আলী ও সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।