বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেেজের সভাপতি এ্যাড,ইফতেখার

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেেজের সভাপতি এ্যাড,ইফতেখার

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:-



সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী ইফতেখার আহমেদ। ৪ সদস্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (২৯মে) বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর কলেজের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ (১) অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন করা হল।
 

তাছাড়া পদাধিকারবলে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  মোহাম্মদ নাসির উদ্দিনকে সদস্য সচিব, কাজী রেজাউল করিম শিক্ষক প্রতিনিধি এবং মো. হাশেম শামীমকে অভিভাবক সদস্য করা হয়েছে।
 

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিশিষ্ট শ্রমিক নেতা মরহুম তোফাজ্জল  আহমেদ এর ছেলে  ইফতেখার আহমেদ জুয়েল  সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সাংগঠনিক সম্পাদক ছাড়াও এলাকার বহু সামাজিক  এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত আছেন।