সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১০:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ঐকমত্য কমিশনের বৈঠকে ফায়ার এলার্ম, আতঙ্কে বৈঠকস্থল ত্যাগ নেতাদের

ঐকমত্য কমিশনের বৈঠকে ফায়ার এলার্ম, আতঙ্কে বৈঠকস্থল ত্যাগ নেতাদের

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠকে ঘটেছে একাধিক অপ্রত্যাশিত ঘটনা। বৈঠক শুরুর কিছু সময়ের মধ্যেই বিএনপির পক্ষ থেকে ওয়াকআউট, এরপর হঠাৎ করে ফায়ার এলার্ম—সব মিলিয়ে উত্তেজনা ছড়ায় পুরো পরিবেশে। ফলে বৈঠকে অংশ নেওয়া নেতারা আতঙ্কে দ্বিতীয় তলা থেকে নিচে নেমে আসেন।
 

সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকে মূলত সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আলোচনা শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ওয়াকআউট করে বেরিয়ে যান।
 

এর কিছুক্ষণ পর, বেলা ১২টা ১০ মিনিটে হঠাৎ ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনে ফায়ার এলার্ম বেজে ওঠে। এতে রাজনৈতিক নেতাসহ কমিশনের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলে নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি করে নিচে নেমে আসেন। তবে পরবর্তীতে জানা যায়, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
 

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান গণমাধ্যমকে জানান, “ফায়ার এলার্ম বেজে ওঠায় উপস্থিত সবাই ঘাবড়ে যায়। তবে পরে বুঝতে পারি, এটা আসলে ভুয়া অ্যালার্ম ছিল। কেউ ভুলবশত কিংবা ধোঁয়ার কারণে এটি চালু হয়ে থাকতে পারে।”
 

পরিস্থিতি শান্ত হলে বেলা ১২টা ৪৫ মিনিটে আবারও আলোচনা শুরু হয়।