সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২১:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সারজিস আলমের কড়া হুঁশিয়ারি

সারজিস আলমের কড়া হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন— উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না।
 

রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।
 

সারজিস আলম লেখেন, “জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পরই অন্য কোনো আলোচনার সুযোগ আছে, তার আগে নয়।”

 

সারজিস আলমের কড়া হুঁশিয়ারি



 

তিনি আরও যোগ করেন, “উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। সাধু সাবধান— কে কী করছেন বা করতে চাইছেন, কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা প্রাণ নিয়ে পালাতে পেরেছেন, কিন্তু আপনারা পারবেন না। জনগণ এতটা উদার নয়।”
 

পোস্টের শেষাংশে তিনি কড়া ভাষায় লেখেন, “কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সব ক্ষমতা ভরে দেওয়া হবে।”