বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি ও আলোচনা সভা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

“তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” গণমাধ্যমে মুক্তি, গণতন্ত্রের শক্তি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি ও আলোচনা সভা


 

ইউরোপীয়ান ইউনিয়ন দাতা সংস্থার যৌথ অনুদানে একশনএইড বাংলাদেশ সেন্টার ফর পিস  এন্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি এর যৌথ সহযোগিতায় সুশীল, সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনএ্যাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল’স অব ল ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় বিটনিক, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রাম এর আয়োজনে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রাধান প্রাধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রেডার্স হোম সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি ও আলোচনা সভা — ছবি ২


 

৭ মে বুধবার সকাল এগারোটায় উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় ও হাব সহ-সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম প্রেসক্লাবের  সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক, বিটনিক এর প্রতিনিধি খাইরুল হাসান আদনান, সেক্রেটারী এম রশীদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিমসহ আরো অনেকে। 

 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি ও আলোচনা সভা — ছবি ৩


 

বক্তারা, জেলা পর্যায়ে মুক্ত গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, এর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা ও গণযোগাযোগে ভুল তথ্যের প্রভাব এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকা বিশ্লেষণসহ সরকারি কর্মকর্তা এবং সিএসও-দের মধ্যে সহযোগিতা জোরদার করা এছাড়াও একটা অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে মুক্ত গণমাধ্যম, ভুল তথ্য, ফ্যাক্ট-চেকিং, নারীদের অনলাইন হয়রানি এবং ডিজিটাল সুরক্ষা সম্পর্কিত মূল বার্তাগুলো তুলে ধরা হয়।